মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি ::
১০ অক্টোবর ২০ ২৪
৪:৪৫ অপরাহ্ণ

জকিগঞ্জে ছাত্রলীগ নেতা অপু গ্রেফতার

জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাংচুরের মামলায় হাবিবুর রহমান অপু (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার পৌর ছাত্রলীগ নেতা ও আনন্দপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার জকিগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই আব্দুল মুহিত জানান, গত ৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জাফর আহমদ বাদী হয়ে ছাত্র-জনতার ওপর হামলা-ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান অপুকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এর আগে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা জকিগঞ্জ বাজর থেকে যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম ও ছাত্রলীগ নেতা ওয়াস কুরুনীকে ধরে থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

পরে আটককৃত দুজনকে দায়েরকৃত মামলায় পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহমুদ হাসান রিপন বলেন, মামলাটি তদন্তাধীন। তাই ওই ঘটনার সঙ্গে যারা জড়িত কেবল তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে। -

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ