রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৩১ মার্চ ২০ ২২
১:৪৯ পূর্বাহ্ণ

জালাল সভাপতি, আজাদ সাধারন সম্পাদক- মুর্শেদ কোষাধ্যক্ষ
ওসমানীনগর ব্যাংকার্স ক্লাবের বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি গঠন

ওসমানীনগর ব্যাংকার্স ক্লাবের বার্ষিক সাধারঁন সভা গতকাল বুধবার গোয়ালাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়েছে।

ক্লাব সভাপতি মো জালাল আহমদের সভাপতিত্বে সংগঠনের প্রথম মেয়াদের অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব-নিকাশ উপস্থাপন করেন ক্লাবের কোষাধ্যক্ষ মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার সৈয়দ মুর্শেদ আলী।

সাধারণ সভায় মুক্ত আলোচনায় অংশ নেন ঢাকা ব্যাংকের ম্যানেজার মু: আনোয়ার হোসেন, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার মো. গোলাম আজাদ, যুমনা ব্যাংকের ম্যানেজার শামীম চৌধুরী, ইসলামী ব্যাংকের ম্যানেজার মুহাম্মদ মাছউদুর রহমান, পূবালী ব্যাংকের ম্যানেজার মো. আব্দুল গনি, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মনতোষ চন্দ্র পাল, আইএফআইসি ব্যাংকের ম্যানেজার বিপ্লব দাস, উত্তরা ব্যাংকের ম্যানেজার মো. মিজানুর রহমান, রূপালী ব্যাংক খাদিমপুর শাখার ম্যানেজার আব্দুর রাকিব তাপাদার শাহেদ, শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার সিরাজ উদ্দিন তফাদার, পদ্মা ব্যাংকের ম্যানেজার আবু রাহাদ খোন্দকার, জনতা ব্যাংক তাজপুর শাখার ম্যানেজার দীপংকর দেব এবং এনআরবি ব্যাংকের মোস্তাফিজুর রহমান।

সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি মোঃ জালাল আহমেদকে সভাপতি এবং মোহাম্মদ গোলাম আজাদকে সাধারন সম্পাদক করে এক বছর মেয়াদী নতুন কমিটি করা হয়।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ