রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
৯ এপ্রিল ২০ ২২
৪:৫১ পূর্বাহ্ণ

বগুড়া জেলা সমিতির উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল
বগুড়া জেলা সমিতির উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে লেভেল -১, সেমিস্টার- ১ এর শিক্ষার্থীদের নবীন বরন ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকাল ৫ টায় ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় তলায় অনুষ্ঠানটি শুরু হয়। রকিবুল আলিম স্মরণের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে চান্সপ্রাপ্ত নবীনদের বরণ করে নেয় সিকৃবি`স্থ বগুড়া জেলা সমিতি। উক্ত ইফতার মাহফিল ও নবীন বরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড.মোঃ এমদাদুল হক, ড.মোঃ সিদ্দিকুল ইসলাম, ড.মোঃ মাছুদুর রহমান, ড.মোঃ শাহদাত হোসেন, ড.মোঃ সামিউল আহসান তালুকদার এবং প্রসাশনিক কর্মকর্তা শরিফ হোসেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ