শুক্রবার, জুলাই ১০ , ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
১০ জুলাই ২০ ২৬
৮:৩৩ অপরাহ্ণ

প্রথমবারের মত কমলগঞ্জ সফল বাবাদের কে সংর্ব'ধনা

“বাবা হলেন সেই বটবৃক্ষ, যিনি রোদে পুড়ে ঘামে বিজে হাড় ভাঙা খাটনির মাঝেও সন্তানদের ছায়া দেন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বাবা দিবস ও সফল বাবাদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে কমলগঞ্জের হীড বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের বাবা দিবস উদযাপন কমিটির আহবায়ক উদ্যোক্তা আহমদ সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. রফি উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট শান্তি পদ ঘোষ। অনুষ্টানে শিক্ষা অফিসার কাওসার শোকরানা পান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী এম এ মুনীম চৌধুরী, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডা.কাইয়ূম উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্ট এর ট্রাস্ট্রি শাহিদা পারভীন। এছাড়া আলোচনা সভায় অংশ নেন, অধ্যাপক আব্দুল মুমিত, এডভোকেট আব্দুল আহাদ,কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সহ-সভাপতি পিন্টু দেবনাথ, শিক্ষক আব্দুস সালাম,মোশাহিদ আলি।

বক্তারা বলেন,সন্তানের জন্য অসীম আত্মত্যাগ ও নির্ভরতার এক বটবৃক্ষ। নিজের সব শখ-আহ্লাদ বিসর্জন দিয়ে যিনি সন্তানের মুখের হাসির জন্য প্রতিনিয়ত লড়াই করেন—তিনিই বাবা। কঠোর শাসনের আড়ালে তাঁর কোমল মায়া এবং নিঃস্বার্থ ভালোবাসাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। অনুষ্ঠান শেষে সফল বাবাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংবর্ধিত বাবারা এ সময় উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ