৯:৫১ অপরাহ্ণ
আর্তমানবতার সেবায় সামর্থ্যবানদের এগিয়ে আসা জরুরি: মুফতি মাওলানা মুহিবুল হক গাছবাড়ী
ইনসান এইডের প্রায় দুই লক্ষ টাকা বয়স্ক ভাতা প্রদান
জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ মাদরাসা সিলেটের প্রিন্সিপাল মুফতি মাওলানা মুহিবুল হক বলেছেন, ইনসান এইড আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রসারে একটি মাদরাসা নির্মাণাধীন।
বিভিন্ন সময়ে মানুষের সেবায় তাদের কার্যক্রম প্রশংসনীয়। বিভিন্ন প্রাকৃতিক এবং কৃত্রিম দূর্যোগে ইনসান এইড মানুষের পাশে থাকার চেষ্ঠা করে আসছে। মানবিক এই কার্যক্রমে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইনসান এইডের উদ্যোগে বয়স্ক গরিব দুঃস্থদের মধ্যে ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ বুধবার (১৬ মার্চ) দুপুরে ইনসান এইড সেন্টার ইসলামাবাদ প্রাঙ্গনে ইনসান এইড ওভারসীজ ডেভেলাপমেন্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার নূর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বয়স্ক কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড সিলেটের সভাপতি মাওলানা আহমদ হোসেন। সংস্থার শাহপরাণ এরিয়া প্রতিনিধি নুর আনসারীর পরিচালনায় অনুভূতি প্রকাশ করেন এসডিএফের সভাপতি আম্বিায়া নাজরান মুন্না।
অনুষ্ঠানের শূরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইনসান এইডের কানাইঘাট এরিয়া প্রতিনিধি হাফিজ জাহেদ আহমদ। উল্লেখ্য, সিলেট জেলার বিভিন্ন এলাকার বয়স্ক দুঃস্থ ৩৪ জনকে ৬০০০ টাকা করে প্রায় ২ লক্ষ টাকার সহায়তা প্রদান করা হয়। ইনসান এইড প্রবাসীদের সমন্বয়ে গড়ে ওঠা একটি আর্তসামাজিক সংস্থা। দীর্ঘ প্রায় দুই যুগের কাছাকাছি সময় থেকে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।