রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৬ এপ্রিল ২০ ২২
১১:০ ৫ অপরাহ্ণ

এস ও এস শিশু পল্লী সিলেট'র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ - এর কোভিড সাপোর্ট ২০১৯ শীর্ষক ২য় পর্যায় (অক্টোবর ২০২১ - সেপ্টেম্বর ২০২২) কার্যক্রম এর অংশ হিসেবে আসন্ন পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষ্যে সিলেট জেলার ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এস ও এস শিশু পল্লী সিলেট এর উদ্যোগে প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ওসমানীনগর উপজেলার দয়ামীরস্হ এস ও এস শিশু পল্লী সিলেট প্রাঙ্গনে ২৪ এপ্রিল রবিবার বেলা ১১ ঘটিকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ওসমানী নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী। এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক জনাব মোহাম্মদ ইউসুফ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট প্রোগ্রাম অফিসারও ইনচার্জ তানবীর আহমদ। একই দিন দুপুরে এস ও এস শিশু পল্লী সিলেট এর উদ্দোগে উপজেলার ওসমানপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় খাদ্য বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ্ বদরুল, এ এসআই মাহমুদুল হাসান,ও এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী । পরবর্তীতে বোয়ালজুর ইউনিয়নের বানীগাঁও ও সোনাপুর এলাকায়ও উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্ব স্ব ইউনিয়নের চেয়াম্যানগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ দুরত্ব বজায় রেখে দুই উপজেলার পরিবার শক্তিশালীকরণ ও কীনশীপ কেয়ার কর্মসূচীর উপকারভোগী মোট ৪৯৫টি সুবিধা বঞ্চিত পরিবারে খাদ্যসামগ্রী বিতরন কার্যক্রম গ্রহন করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১).সিদ্ধ চাল - ১০ কেজি, ২). পোলাও চাল ০২ কেজি, ৩). সয়াবিন তেল ০২ লিঃ, ৪). লবণ - ০১ কেজি, ৫). মসুর ডাল - ০২ কেজি, ৬). পিঁয়াজ - ০২ কেজি, ৭). গুড়ো দুধ ২০০ গ্রাম - ০১ প্যাকেট, ৮). চিনি - ০১ কেজি, ৯) মুড়ি - ১ কেজি, ১০) লাচ্চা সেমাই ০৩ প্যাকেট, ১১) ছোলা - ০১ কেজি।

উল্লেখ্য যে , করোনা ভাইরাস এর বিস্তার রোধ ও সংক্রমন নিয়ন্ত্রণে সরকার কর্তৃক গৃহিত সকল পদক্ষেপ এর সাথে একাত্ব হয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করে এস ও এস শিশু পল্লী কাজ করে আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এস ও এস শিশু পল্লী সিলেট উপকারভোগীদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে এবং ইতিমধ্যেই প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ