শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৬ জুলাই ২০ ২২
৯:৪০ অপরাহ্ণ

কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট শাখার উদ্যোগে জগন্নাথপুরে ত্রাণ বিতরণ

নিজস্ব অবস্থান থেকে বন্যার্তদের জন্য কাজ করছে কোয়ান্টাম ফাউন্ডেশন কোয়ান্টাম ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় নিবেদিতপ্রাণ একটি সংস্থা। এ সংস্থা মানুষের আত্মিক উৎকর্ষ সাধনের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক পরিচর্যার বিকাশে কাজ করছে।

সাম্প্রতিক সময়ের বন্যায়ও এ সংস্থা তার নিজস্ব অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের মতো সংস্থা এবং বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তবে অসহায় ও বঞ্চিতদের দুঃখ-কষ্ট সহজেই লাঘব হয়ে যাবে। জগন্নাথপুর উপজেলার পৌরসভা, আসারকান্দি, পাটলী, পাইলগাঁও, মিরপুর, রানীগঞ্জ ইউনিয়নের তিলক, নয়া তিলক, চক তিলক, ছিলিমপুর, হবিবপুর, কেশবপুর, ইকরছই, চক আসামপুর, কিশোরপুর পাইলগাও, মিরপুর, নাজিপুর, কুবাজপুর, আহমেদাবাদ, বাগময়নাসহ বিভিন্ন গ্রামে ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের আর্ডেন্টিয়ার ও আম্বরখানা শাখার মোমেন্টিয়ার অধ্যাপক শেখ আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শাখার দায়িত্বশীল বদরুল ইসলাম, আব্দুল মালেক খাঁন শাফি, মিহির তালুকদার,স্বদেশ রঞ্জন দাস, নুরুল হক কয়েস, হুমায়ুন পারভেজ, রেদওয়ান আহমদ, আকবর হোসেন প্রমূখ

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ