শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৯ এপ্রিল ২০ ২০
১০ :০ ০ অপরাহ্ণ

গোলাপগঞ্জে ইয়াবাসহ বাবা-ছেলে আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জের পৌর এলাকার সরস্বতী থেকে ১২০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। ২৯ এপ্রিল বুধবার সকাল ৬টার দিকে স্বরসতি নিজগঞ্জ তাদের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মস্তকিন আলীর পুত্র মলিক মিয়া (৬০) ও তার ছেলে লিমন আহমদ (২৪) কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী । বাবা ও ছেলে দুজনই দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ইয়াবা বিক্রির জের ধরে বাবার সাথে ছেলের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি দেখে স্থানীয় এলাকাবাসী জরুরী সেবা ৯৯৯ কল করলে পুলিশ এসে তাদেরক আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত  মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানা সহ আশপাশ উপজেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ