বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৩ জুন ২০ ২১
৯:১৩ অপরাহ্ণ

কমলগঞ্জে আজম রহঃ দরগাহ শরীফের পীর ছাহেব'র জানাজা সম্পন্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাধীন আজম রহঃ দরগাহ্ শরীফের পীর ছাহেব হযরত মাওলানা মোশাররফ আলী ছাহেব এর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার (২৩জুন) বিকাল ৩ টায় ভানুগাছ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা ঈদ মাঠে অনুষ্ঠিত হয়।জানাজার নামাজের তার সকল ছাত্রবৃন্দ,মুরিদানসহ নানা শ্রেনিপেশার লোকজন অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, হযরত মাওলানা মোশাররফ আলী ছাহেব ভানুগাছ সফাত আলী সিনিয়র মাদ্রাসার সাবেক উস্তাদ ও কমলগঞ্জে হযরত শাহ্‌ আজম রহঃ হিফজুল কোরআন দরগাহ্ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা,হযরত শাহ আজম রহঃ দরগাহ্ জামে মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ও খতিব, হযরত শাহ্‌ আজম রহঃ দরগাহ্ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, মৌলভীবাজার গয়গড় হযরত শাহ্‌ আজম রহঃ হাফিজিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষকসহ বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন যাবৎ শারিরীক অসুস্থতায় ভূগছিলেন। গতকাল বিকাল ৪ টায় তিনি উনার বাড়ীতে ইন্তেকাল করেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ