রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২০ এপ্রিল ২০ ২২
৩:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে হলুদ দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক হলুদ দলের উদ্যোগে এক ইফতার মাহফিল ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক একেএম এহসান ও মোঃ কাওছার মতিন ইফতারে উপস্থিত সকলের সাথে কেন্টিনে ঘুরে ঘুরে কথা বলেন এবং পরে ভিআইপি অতিথিশালায় নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হকের সাথে হলুদ দলের ইফতারে অংশ নেন।

ইফতারের পূর্বে "রামাদানের শিক্ষা ও তাক্বওয়া অর্জন" শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইমাম আবু হানিফা(র:) ফাতওয়া ও গবেষণা ইন্সটিটিউট, সাগরদিঘীরপার সিলেট এর পরিচালক ও প্রধান মুফতি ও সাবেক সহকারী মুফতি, দরগা মাদ্রাসা সিলেট হাফেজ মুফতি মোস্তফা সুহাইল হেলালী। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন যুগ্ম ব্যবস্থাপক এটিএম হাবিবুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করেন হলুদ দলের সভাপতি ডিজিএম মোঃ জাবেদ আহমদ।

ইফতার মাহফিলে বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক খালেদ আহমদ, মোঃ আমিনুল ইসলাম, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, সৈয়দ শোয়েবুর রহমান, এটিএম আব্দুল্লাহ, মোঃ আতিকুর রহমান, কালিপদ রায়, মোঃ সাইফুল আলম, এহসানুল হক চৌধুরী, হলুদ দলের সহসভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, মোঃ আব্দুল কাইয়ুম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ আল জাহান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ সভাপতি বিনয় ভূষণ রায়, সহসাধারণ সম্পাদক মোঃ ফাহিম মিয়া, বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি মোঃ নেছার আহমদ, সেক্রেটারি রাসেল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহসভাপতি মোঃ কামরুল হোসেন সরকার, হলুদ ও নীল দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী অংশ নেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ