বুধবার, মে ২৭, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি::
২৬ মার্চ ২০ ২২
১১:৩৮ অপরাহ্ণ

কুলাউড়ায় পাখি ছানা ধরতে গিয়ে টিলার মাটি চাপায় ৩ মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু
কুলাউড়ায় পাখি ছানা ধরতে গিয়ে মাটি চাপায় ৩ মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (২৬ মার্চ) শনিবার দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নে এঘটনা ঘটেছে। নিহতরা সবাই ইসলামনগর গ্রামের বাসিন্দা। এঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। নিহতরা হলেন- আব্দুস সালামের পুত্র নাহিদ আহমদ (১৪), তছিবুর রহমানের পুত্র সুমন আহমদ (১৫) ও আব্দুল করিমের পুত্র কবির হোসেন (৯)। নিহত নাহিদ আহমদ ও সুমন আহমদ স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদরাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির ছাত্র এবং কবির হোসেন স্থানীয় বদরুল নুরুল ইবতেদায়ী মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র। ভাটেরা ইউনিয়নের মেম্বার বদরুল ইসলাম ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন ঘুরাঘুরির উদ্দেশ্যে তারা তিন জন দুপুর আনুমানিক ১২ টায় ভাটেরা রাবার বাগানের একটি টিলার গর্তে পাখির ছানা ধরতে যায়। এসময় হঠাৎ করে টিলার মাটি ধ্বসে তাদের উপর পড়ে যায়। মূলত ওই দিন সকালে বৃষ্টি হওয়ায় টিলার মাটি কিছুটা নরম ছিলো। স্থানীয় লোকজন ওই ৩ শিশু গর্তে ঢুকতে দেখেন এবং মাটি চাপাকালে তাদের চিৎকারে এগিয়ে আসেন। শিশুদের পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজনের সহায়তায় মাটি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক পাশর্^বর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করেনি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ