শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
ধর্মপাশা প্রতিনিধি::
২৮ জুন ২০ ২২
২:৪৭ পূর্বাহ্ণ

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে খাবার বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা (অসকস) এর উদ্যোগে বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার কান্দাপাড়া, কুড়েরপাড়, জাড়ারকোনা, মুজিবনগর, শেখেরগাঁও গ্রামে এসব খাদ্য বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি মো. তুঘলক আহমেদ, সহ-সভাপতি মো. আফজালুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক মো. রেহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোমেন খান পাঠান, মডেল হীরা শাহ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ