বুধবার, মে ২৭, ২০ ২৬
মৌলভীবাজার প্রতিনিধি::
২ নভেম্বর ২০ ২৩
২:২৪ অপরাহ্ণ

মৌলভীবাজারে ছাত্রদল নেতার বাড়ীতে হামলা ভাংচুর: স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের উপর অভিযোগ

মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়ন এর বেকামুড়া দক্ষিণ গ্রাম নিবাসী ছাত্রদল নেতা তানভীর আহমদ এর বাড়ীতে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৫.৩০ টার দিকে  তানভীর আহমদ এর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় আতঙ্ক সৃষ্টি করতে এলাকায় একটি ত্রাস এর পরিস্থিতি তৈরী করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী নাম প্রকাশ না করার শর্তে আমাদের জানান, ২০/৩০ জন লোক সমবেত হয়ে হাক চিৎকার করছিল।

হাতে লাঠিসোঁটা–রামদা ছিল। ওরা ভাঙচুর করে আগুন লাগিয়ে চলে গেল। বাড়ির লোকজন প্রান রক্ষার্থে অন্যত্র চলে গেছেন। ঘটনার অন্তত দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার সময় হামলাকারীরা স্থানীয় লোকজনকে ভিডিও ও ছবি তোলায় বাধা দেন।

তারা জানান যে, তানভীর আহমদ এর খুজে আক্রমণকারীরা এসেছিলো, কিন্তু সে ঘরে না থাকায় উত্তেজিত হয়ে বাড়ীতে হামলা, ভাংচুর করে চলে যায়। রাজনৈতিক কারণে এই ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করেছেন অনেকেই।

তানভীর আহমদ এর পরিবারের অভিযোগ স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা তার ছেলে জাতীয়তাবাদী দল এর সহিত সংশ্লিষ্ট হওয়াই এই হামলা করা হয়েছে। স্থানীয় থানার ওসিকে ফোন করিলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না, অভিযোগ আসলে ব্যবস্থা নিবেন বলে ফোন কেটে দেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ