রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৯ জুন ২০ ২২
১২:৫৮ পূর্বাহ্ণ

সিলেটে এডাবের কোভিড-১৯ প্রকল্পের অবিহিতকরণ কর্মশালা

বাংলাদেশের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান ও এনজিওদের মুখপাত্র এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব এর আয়োজনে সিলেটস্থ এনজিও ফোরম প্রশিক্ষণ কক্ষে ‘ কোভিড-১৯ প্রতিরোধে ঝুকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহনে উদ্ধুদ্ধকরন জোরদারকরা’ ’শীর্ষক প্রকল্প অবহিতকরণ কর্মশালা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

এডাব কার্যকরি পরিষদ সদস্য, সিলেট জেলার সভাপতি ও জেছিসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এ টি এম বদরুল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট জেলা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত। এডাব সিলেট বিভাগের সমন্বয়কারী মো: বাবুল আখতারের সঞ্চলানায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিসেফ প্রতিনিধী সৈয়দ মিলকী, এডাব কোভিড-১৯ প্রকল্পের সমন্বয়কারী সুবিনয় দত্ত ও এডাব সিলেট জেলার সাধারণ সম্পাদক কয়েছ আহমদ।

দুই দিনব্যাপী এই কর্মশালায় সিলেট জেলার এডাব এর ১০টি সদস্য সংস্থা ১২টি উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে প্রচারনা, জনসচেতনতা বৃদ্ধি, সভা-সেমিনার, ফোকসং ও মাইকিংসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করবে। ওয়ার্কশপে প্রত্যেকটি সংস্থার নির্বাহী পরিচালক, একজন করে ফোকাস পার্সন ও চারজন করে ভলেন্টিয়ার উপস্থিত ছিলেন। কর্মশালায় কো-সহায়তাকারী হসেবে দায়িত্ব পালন করেন সাইফুর রহমান চৌধুরী এবং সার্বিক দায়িত্বে ছিলেন শওকত হাসান ও মনির হোসেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ