সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২২ মার্চ ২০ ২৫
৩:২৯ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জে উত্তর বাদেপাশায় বিএনপি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাগলা শাহী ঈদগাহ বাজারে উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মহি উদ্দিন রিবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ গোলাপগঞ্জ- বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

সাধারণ সম্পাদক শাহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত এ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মশিকুর রহমান মহি।

এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, যুব দলের সাবেক সভাপতি ইকবাল হোসেন সুমন, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাহেদ, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রাসেল আহমদ নজির, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান আহমদ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আজাদ আহমদ লেইছ প্রমুখ।

এছাড়া বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ