বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
১৯ জুন ২০ ২১
১১:১৪ অপরাহ্ণ

কমলগঞ্জে ইউপি সদস্যকে কুঁপিয়ে আহত করেছে দৃর্বত্তরা

মৌলভীবাজারের কমলগঞ্জে ইউপি সদস্যকে রাতের আঁধারে দূর্বৃত্তরা কুঁপিয়েছে গুরুত্ব আহত করা হযেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার আমতৈল বালুঘাট নামক স্থানে ঘটনা ঘটে। আহত ইউপি সদস্যের চাচাতো ভাই বিলাল মিয়া জানান, রহিমপুর ইউনিয়নের সদস্য বড়চেগ গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে মাহমুদ আলী (৫০) চৈত্রঘাট বাজার থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার তার বাড়ি বড়চেগ গ্রামে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।

আমতৈল বালুঘাট এলাকায় পৌঁছালে পূর্ব থেকে উৎ পেতে থাকা দূর্বৃত্তরা কাঠের একটি বেঞ্চ রাস্তার উপর রেখে তার গতিরোধ করে হামলা চালায়। এ সময় এ্যালোপাতাড়ি কুপিয়ে মাহমুদ আলীকে আহত করে দূর্বৃত্তরা। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে তার স্বজনরা এসে রক্তাক্ত অবস্থায় মাহমুদ আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে শনিবার সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ