বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৫ এপ্রিল ২০ ২০
৬:১৯ অপরাহ্ণ

ধর্মপাশায় ওইক্কার হাওরে এক কৃষকের ক্ষেতের ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা

ফারুক আহমেদ,ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টানমেউহারী গ্রামের সামনে ওইক্কার হাওরে থাকা স্থানীয় সোহেল রানা (৩৭)নামের এক কৃষকের দুই কিয়ার বোরো জমির পাকা ধান  আজ শুক্রবার সকাল ১০টার দিকে কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।  শ্রমিক সংকটের কারণে ওই কৃষক তাঁর জমির পাকা ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কৃষকের জমির ধান কাটার উদ্যোগ নেয়। ধান কাটার কাজে অন্যান্যের মধ্যে অংশনেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জাকির হোসেন তালুকদার, সুজ্জাদ আহমেদ, সাধারণ সম্পাদক আল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সানি, সাংগঠনিক সম্পাদক শাকিল খান, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা আবু ফাত্তাহ রাসেল, ফখরুল ইসলাম, ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর, কিরণ আহমেদ, প্রিয়াম, রকি, নিজাম উদ্দিন, হৃদয় আহমেদ প্রমুখ।
কৃষক সোহেল রানা বলেন, উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মিইল্লা আমার পাকনা জমির ধান কাইট্টা দিছে। আল্লায় হেরার ভালা করবাইন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান বলেন, উপজেলার টানমেউহারী গ্রামের কৃষক সোহেল রানা শ্রমিক সংকটের কারনে তাঁর জমির পাকা  ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের দুই কিয়ার জমির পাকা ধান কেটে দিয়েছি।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ