শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৫ আগস্ট ২০ ২০
১২:৪৬ অপরাহ্ণ

গোলাপগঞ্জে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর থেকে ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী লায়েন মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে র‍্যাপিট একশ্যান ব্যাটেলিয়ন (র‍্যাব)।

গত সোমবার (২৪ আগস্ট) র‍্যাব-৯ গোলাপগঞ্জের ভাদেশ^রে অভিযান চালিয়ে লায়েনকে গ্রেফতার করা হয়। আটককৃত লায়েন মিয়া ভাদেশ^র ইউনিয়নের মাসুরা গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা যায়,গত শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) এর আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম এবং অপারেশন অফিসার সিনিয়র এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোলাপগঞ্জের ভাদেশ^র ইউনিয়নের মাসুরা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক আসামী লায়েন মিয়াকে গ্রেফতারের পর গোলাপগঞ্জ মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ