বিজ্ঞপ্তি::
২:২১ পূর্বাহ্ণ
এপেক্স ক্লাবের মতো সামাজিক সংগঠনগুলো মানুষের কল্যাণে কাজ করে ... পুলিশ সুপার ফরিদ উদ্দীন পিপিএম
এপেক্স জেলা-৪ এর স্কুলিং অনুষ্টিত
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দীন পিপিএম বলেছেন, নিশ্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করার মধ্যে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব। এপেক্স ক্লাবের মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলো সব সময় মানুষের কল্যাণে কাজ করে।
তিনি ১লা এপ্রিল শুক্রবার সকালে মহানগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে এপেক্স ক্লাবস অব বাংলাদেশ জেলা-৪ এর স্কুলিং অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আগামীতে সমাজের কল্যাণমুখী কার্যক্রমে এপেক্স ক্লাবগুলো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, রাষ্ট্রের কল্যাণমুখী কর্মকান্ডে এপেক্স সদস্যবৃন্দ সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি এপেক্স ক্লাব এর আজকের এই স্কুলিং প্রোগ্রামের সফলতা কামনা করে বলেন, এই প্রোগ্রামের মাধ্যমেই সমাজের কল্যাণে আপনারা নিবেদিত প্রাণ শক্তি হিসেবে কাজ করবেন বলে আমার বিশ্বাস।
জেলা গভর্ণর-৪ এপেক্সিয়ান মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে স্কুলিং অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াছ জসিম। সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ন্যাশনাল এ্যাকশন ডিরেক্টর এপেক্সিয়ান মেহেদি আহমদ।
স্কুলিং প্রোগ্রামে সম্মানিত রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্ণর এপেক্সিয়ান কাদের নেওয়াজ, অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট সৈয়দ নূরুর রহমান, লাইফ গভর্ণর এপেক্সিয়ান ডাঃ মুজিবুর রহমান ও লাইফ গভর্ণর এপেক্সিয়ান আক্তার হোসেন খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের এনওয়াইসিডি এপেক্সিয়ান. এনামুল হক মামুন, সেবা পরিচালক এপেক্সিয়ান সুজিত কুমার সাহা সুব্রত, এনইডি এপেক্সিয়ান. হাবিবুর রহমান চৌধুরী, জেলা-১ এর গভর্ণর এপেক্সিয়ান কবির হোসেন, জেলা-৩ এর গভর্ণর এপেক্সিয়ান জাকির হোসেন, জাতীয় সচিব এপেক্সিয়ান এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম, আইপিডিজি-৪ এপেক্সিয়ান মোঃ সাহেদুর রহমান সাহেদ, পিএনআইআরডি ও পিডিজি-৮ এপেক্সিয়ান এনামুল হক মিলন, পিডিজি-৮ এপেক্সিয়ান ওয়ালি উল্লাহ, আইপিডিজি-৮ এপেক্সিয়ান খোরশেদ আলম, এপেক্স ক্লাব অব সিলেটের লাইফ মেম্বার এপেক্সিয়ান আব্দুল হান্নান, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেক্সিয়ান এএফএম ফৌজি চৌধুরী, পিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট গিয়াস উদ্দীন চৌধুরী, পিডিজি-৪ ও স্কুলিং কমিটির চীপ কো-অর্ডিনেটর এপেক্সিয়ান আহমদ জাকারিয়া, পিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট মাছুম আহমদ ও পিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট মিছবাহুর রহমান আলম।
স্কুলিং প্রোগ্রামে জেলা-৪ এর প্রতিটি ক্লাবের সভাপতি, সেক্রেটারী সহ বিপুল সংখ্যক এপেক্সিয়ান অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের গণ'মিছিল
সিলেট বিভাগের বিভিন্ন দাবি আদায়ে ডাকা জনসভার অনুমতি…
২৪ ঘণ্টায় হাম উপ'সর্গে ১১ জনের মৃ’.ত্যু
ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি
সিলেটে এডাবের এডভোকেসি অ্যান্ড লবিয়িং প্রশিক্ষণ শুরু
জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
বৌভাতে বন্ধুর হাতে বন্ধুর জন্য অকটেন উপহার
জগন্নাথপুরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদারের প্রয়া'ণ, রাষ্ট্রীয়…
স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় `চেয়ারম্যান স্কলারশিপ' প্রদান
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অগ্নি নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক…
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল:…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ