বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ জুলাই ২০ ২০
১:৩৭ অপরাহ্ণ

আর্থ মানবতার কল্যাণে রোটারিয়ানদের অবদান বিশ্ব ব্যাপি সমাদৃত ....অধ্যাপক মো.হায়াতুল ইসলাম আকঞ্জি
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের ত্রাণ ও বৃক্ষ বিতরণ

সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো.হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, আর্থ মানবতার কল্যাণে রোটারিয়ানদের অবদান বিশ্ব ব্যাপি সমাদৃত।রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল একটি স্বনামধন্য ক্লাব উল্লেখ করে বলেন,রোটারিয়ানরা নিজেদের সামর্থ অনুযায়ি দুস্থদের মধ্যে ত্রাণ ও বৃক্ষ বিতরণ বিতরণের যে উদ্যোগ গ্রহণ করেছেন দেশের বন্যার্ত ও  কোভিট-১৯ ভাইরাসের মহামারির কারণে বিশ্বব্যাপি দুর্যোগের সময়ে গরীব দুঃখী মানুষের জন্য অনের বড় প্রাপ্তি। তিনি সমাজের সকল সামর্থবান মানুষ এ থেকে প্রেরণা নিয়ে এগিয়ে আসতে হবে।

তিনি  শুক্রবার দুপুরে নগরীর আলম পুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের ত্রাণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান বিকাশ কান্তি দাস আরএফএসএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-রোটারিয়ান পিপি মো.তৈয়বুর রহমান আরএফএসএম,রোটারিয়ান পিপি ড.এম শহিদুল ইসলাম এডভোকেট পিএইচএফ,রোটারিয়ান পিপি সাব্বির আহমেদ আরএফএস এম, রোটারিয়ান আইপিপি ইঞ্জিনিয়ার রুহুল আলম আরএফএসএম, রোটারিয়ান পিই মোহম্মদ শামসুদ্দীন পিএইচএফ,রোটারিয়ান এমএ রহিম আরএফএসএম,রোটারিয়ান তাজুর ইসলাম হাসান, রোটারিয়ান নেহাল মোহাম্মদ হাসনাইন, রোটারিয়ান মো.জুবায়ের আহমদ,রোটারিয়ান এমদাদ হোসেন, রোটারিয়ান হোসেন আহমদ প্রমুখ। 
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর জাকির হোসেন। পরে প্রধান অতিথি সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো.হায়াতুল ইসলাম আকঞ্জি দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী ও আলম পুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,স্কলার্স কেয়ার একাডেমি,জান আলী শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন ও চারা বিতরণ করেন।-বিজ্ঞপ্তি


 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ