বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৯ আগস্ট ২০ ২২
৮:০ ২ অপরাহ্ণ

মজুরি বৃদ্ধির দাবিতে কমলগঞ্জের ২০ চা বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের ২০ টি চা বাগানে ২ ঘণ্টা কর্মবিরতিসহ বিক্ষোভ মিছিল পালন করছেন চা শ্রমিকরা। মঙ্গলবার থেকে আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোার বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে শুক্রবার থেকে তারা পূর্ণদিবস কর্মবিরতি পালনে করবেন।

মঙ্গলবার সকালে মনু ধলাই ভ্যালী অন্তর্ভুক্ত মাধবপুর চা বাগানের শ্রমিকদের এক সমাবেশে এমন ঘোষণা দেন চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা। মনু ধলাই ভ্যালীর সভাপতি ধনা বাউরী জানান, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা থাকলেও গত ৩ বছর ধরে মজুরি বাড়ানো হচ্ছে না। এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩'শত টাকায় উন্নীত করার দাবিতে মঙ্গলবার থেকে কমলগঞ্জের ২০ চা বাগানে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।

৩ দিনের মধ্যে তাদের দাবি না মানা হলে দেশের সব বাগান একসঙ্গে বন্ধ করে দেওয়া হবে হুশিয়ারি দেয়া হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, মনু ধলাই ভ্যালির সহ-সভাপতি গায়েত্রী রাজভর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চা বাগানের পঞ্চায়েত সভাপতি বাবুল মিয়া, সম্পাদক গোপাল রাজভর, সঞ্চয় ভর, বিদ্যা দাস, আশা কুর্মী, গীতা কাহার,বক্তব্য রাখেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে ন্যূনতম চা শ্রমিকের হাজিরা ১২০ থেকে ৩০০ টাকায় উন্নীত করার দাবি অনেক দিনের। কিন্তু বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে তালবাহানা করছে। আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোার বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ