১০ :৩৭ অপরাহ্ণ
প্রতিকী ছবি
পুলিশকে মারপিট ও প্রেট্রোল দিয়ে গাড়িতে আগুন
বিএনপির ২৩ জনকে ১০ বছরের দন্ড ও আর্থিক জরিমানা
সিলেট নগরীর শিবগঞ্জে পুলিশের উপর হামলা ও বিস্ফোরণ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৩ জনের এর বিরূদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক আইন ২০০৪ এর ৩/৪ ধারায় দোষী সাব্যস্থ করে তাদের প্রত্যেককে ১০ দশ বৎসরের সশ্রম কারাদন্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে।
গতকাল সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রাজীব কুমার বিশ্বাস এ রায় প্রদান করেন।
আদালতের ঘোষিত রায়ে দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, এসএমপি’র শাহপরাণ থানার দাসপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের রিপন, খাদিমপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সাদিক, শিবগঞ্জ এলাকার ৭৮ নং বাসার বাসিন্দা ইসরাব আলীর ছেলে আল মামুন, টিলাগড় ১৪৭ নং বাসার বাসিন্দা মন্তাজ আলীর ছেলে সাহেদ খন্দকার,উত্তর পীরের চক গ্রামের মাসুক আলীর ছেলে ফাহিম, গোলাপগঞ্জ থানার রায়গড় গ্রামের বাসিন্দা ও শাহপরাণ থানার পূর্ব শাপলাবাগ এলাকার ১৬-হেনা ভিলার বাসিন্দা বারিক আহমদের ছেলে আবু তাহের জাকওয়ান, শাহপরাণ থানার শিবগঞ্জ সোনারপাড়া নবারুণ ১৪৬ এর বাসিন্দা ফুরুক মিয়ার ছেলে খালেদ, মিতালি ৭/এ নং বাসার বাসিন্দা এখলাছুর রহমান এর ছেলে শাকির আহমদ, পিতা- এখলাছুর রহমান, খারপাড়া ৯ নং বাসার বাসিন্দা লোকমান আলীর ছেলে আব্দুল আজিজ, খাদিম নগরের আব্দুল ছত্তার এর ছেলে মো. সফিকুল ইসলাম, শাহপরান গেইটের সুছনা মিয়ার ছেলে মনির মিয়া, বাহুবলের নুরুল ইসলামের ছেলে নুরুল আমিন, চামেলীবাগের রুস্তম আলীর ছেলে আব্দুস ছত্তার, দাসপাড়া গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে ছলিম আহমদ, মিতালি ১৪/এ এর নুরুল ইসলামের ছেলে বদরুল ইসলাম, উত্তর পীরের চকের মাইজুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম, শাহপরাণ মাজার গেইটের জয়নাল ইসলামের ছেলে সামছুল ইসলাম, চামেলীবাগের নজমুল ইসলামের ছেলে ফখরুল ইসলাম, বাহুবলের নজমুল ইসলামের সেইখুল ইসলাম, সোনারপাড়া ৭৮ নং বাসার বাসিন্দা খানা মিয়ার ছেলে আব্দুর রুপ, কোতোয়ালী থানার নয়াসড়ক ২৪ নং বাসার বাসিন্দা মুসলিম মিয়ার ছেলে আফজল মিয়া, খারপাড়া ১৪ নং বাসার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে শাহীন, শাহপরাণ থানার দাসপাড়া গ্রামের মনাফ মিয়ার ছেলে আলী আহমদ । রায় ঘোষণার সময় আসামী সাহেদ খন্দকার, আবু তাহের জাকওয়ান, খালেদ, শাকির আহমদ, আব্দুস ছত্তার, ছলিম আহমদ, বদরুল ইসলাম পলাতক ছিলেন। আর অন্য আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। ফলে পলাতক আসামীদের বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা ইস্যু করেন। আদালত সূত্রে জানা যায়,২০১৯ সনের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি, যুবদল, ছাত্রদল এর নেতা-কর্মী ও ক্যাডাররা বে-আইনী জনতাবদ্ধে মিলিত হয়ে শিবগঞ্জ পয়েন্টে এক জঙ্গি মিছিল শুরু করে। তখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জঙ্গী মিছিল নিষ্ক্রিয় করতে চায়। এসময় দেশীয় অস্ত্রসহ একযোগে পুলিশের উপর হামলা চালানো হয় । পুলিশ উক্ত হামলা প্রতিরোধে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। তখন শিবগঞ্জ পয়েন্টের সাফরন রেষ্টুরেন্ট এরদিক থেকে ইটপাটকেল ছুড়া হয়। এতে পুলিশ কনষ্টেবল কং- ৯৮ মেহেদী হাসান আঘাত প্রাপ্ত হন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা ৪টি রিক্সা, ২টি সিএনজি অটোরিক্সাতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় এসআই সোহেল আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে এস, আই, শিবেন্দ্র চন্দ্র দাস মামলার তদন্ত শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র নং- ১৫৩ (ক) তাং- ১৫/০৪/২০২০ ইং দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলার বিচারকার্য্য শুরু করেন। মামলার শুনানি ও সাক্ষিদের জবানবন্দি এবং আলামত পর্যালোচানাসহ আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেকেকে ১০ বছরের দন্ড ও আর্থিক জরিমানার আদেশ প্রদান করেন। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আইনজীবী জুবায়ের বখত জুবের ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. আমিনূর রশীদ।