শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৭ জুলাই ২০ ২২
৯:৩৬ অপরাহ্ণ

বন্যার্তদের মুখে হাসি ফোটাতে কাজ করছে হৃদয়ে ৮৮

বন্ধুদের কাছ থেকে সংগৃহীত ভালবাসা, বানভাসী মানুষের কাছে পৌছে দিতে হৃদয়ে ৮৮ একটি বিশেষ উদ্যোগ। ১৯৮৮ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ন বন্ধুদের নিয়ে গঠিত একটি অনলাইন বেইজ সংগঠন হৃদয়ে ৮৮।

বন্ধুদের বাঁধন অটুট রাখার প্রত্যয়ে পথচলা এ সংগঠনটির চ্যারিটি বিগ্রেড সাম্প্রতিককালে সিলেট জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের সহয্ােগিতার লক্ষ্যে বন্ধু-বান্ধবরা স্ব-স্ব অবস্থান থেকে টাকা দিয়ে মোট ৭০ হাজার টাকার একটি তহবিল গঠন করেন।

এ্রই ধারাবাহিকতায় বুধবার হৃদয়ে ৮৮ এর উদ্যোগে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার অন্তর্গত ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চানপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০ টি পরিবারের প্রতি পরিবারে একহাজার টাকা হিসাবে মোট সত্তর হাজার টাকা মাত্র বিতরণ করা হয়।

হৃদয়ে ৮৮ সংগঠনটির সকল বন্ধু-বান্ধবের পক্ষে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রূপা প্রিয়দর্শিনি ও ওয়াদুদ ফয়সল চৌধুরী। এসময় গ্রামের মুরব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সামছুল হক, মফিজউদ্দিন, ওসমান গনি, সাদিকুল ইসলাম, খলিল মিয়া প্রমুখ। এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য এগিয়ে আসায় হৃদয়ে ৮৮ সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ