সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ ডিসেম্বর ২০ ২০
৫:২২ অপরাহ্ণ

বিজয় দিবসে পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের স্মরণে পাইওনিয়ার স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠান হয়। 

বিদ্যালয়ের কো-অর্ডিনেটর জিনাত ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ সিলেট এর পরিচালক এডভোকেট এম এ সালেহ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বিজয় দিবস আমাদের অনন্য অর্জন। অন্যান্য দেশের স্বাধীনতা দিবস আছে, জাতীয় দিবস আছে; কিন্তু বিজয় দিবস নেই। আমরা যুদ্ধ করে, রক্ত দিয়ে ত্যাগের বিনিময়ে বিজয় দিবস অর্জন করেছি। দাসত্ব থেকে মুক্তির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায় নিরস্ত্র ছিলাম আমরা। কিন্তু আমাদের ছিল অসীম সাহস, আমরা ছিলাম ঐক্যবদ্ধ। যার ফলে পাকবাহিনী পরাজিত হয়। তিনি আরো বলেন, আমাদের অর্জন ব্যাপক, অসামান্য।তিনি বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

মোঃ এমদাদুর রহমান ইমনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক ও গোলাপগঞ্জ এমসি একাডেমির প্রভাষক নুরুজ্জামান খান ও পরিচালক ইসতাইন আহমদ আলম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষিকা আইরিন পারভীন, ইফফাতুল জান্নাত, শিউলী আক্তার, ফাতেমা মুহিত চৌধুরী, সৈয়দা সিদ্দিকা রহমান, তৃপ্তি দেবী, ফখরুল ইবনে আমির, প্রিয়াংকা দাস, তাসনিয়া রহমান, শাকিলা আক্তার রিয়া সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ