১২:১১ পূর্বাহ্ণ
কমলগঞ্জে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও খেলার সামগ্রী বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমলগঞ্জ প্রেসক্লাবসহ সামাজিক সংগঠনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও এলজিএসপির অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধূলা সামগ্রীর ক্রিকেট সেট ও ক্রামবোর্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারী) দুপুরে কমলগঞ্জ পৌরসভা পৌর মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও খেলাধূলা সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পৌর মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোসাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো.হেলাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর মেয়র, কাউন্সিলর ও মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠান শেষে পৌরসভাধীন ৯ টি স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী তুলে দেন অতিথিরা।