শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বালাগঞ্জ প্রতিনিধি::
২৬ জুন ২০ ২২
১০ :১২ অপরাহ্ণ

যুক্তরাজ্য প্রবাসী সিরাজ আহমদের উদ্যোগে ত্রান বিতরণ

যুক্তরাজ্য প্রবাসী সিরাজ আহমদের উদ্যোগে বালাগঞ্জ উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের বন্যার্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শনিবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর।

এসময় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক এখলাছুর রহমান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াহিয়া সুজন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মুহিত, ইউপি সদস্য আসাদুর রহমান, সাংবাদিক জাকির হোসেন ও যুবলীগ নেতা রাসেল আহমদ।

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী সিরাজ আহমদ তার নিজ এলাকার যেকোন দূর্যোগ-দূর্বিপাকে মানুষের পাশে দাড়িয়ে সার্বিক সহযোগীতা করে থাকেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ