৮:৩৬ অপরাহ্ণ
শাল্লায় কৃষকের ধান কেটে দিল পুলিশ
বিপ্লব রায়, বিশেষ প্রতিনিধি:: একদিকে চলমান করোনা পরিস্থিতি অন্যদিকে কালবৈশাখীর ঝড় ও বজ্রপাত কৃষকদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। এই আতঙ্কের মধ্য দিয়েই শাল্লায় কৃষক কৃষানীরা ঝু্কিপুর্ণ ভাবে কাজ করে ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত সময় কাটাচ্ছে। কারন এই ফসলের উপর নির্ভরশীল হাওরপাড়ের লোক। কৃষকদের এই দুর্দশার কথা চিন্তা করে দেশের ক্লান্তি লগ্নে মানবতার কল্যানে কাজ করে বাংলাদেশ পুলিশ উজ্জল দৃষ্টান্ত স্থাপন করছেন সারা দেশজুড়ে। এরই ধারাবাহিকতায় শাল্লা থানার পুলিশও কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে দিচ্ছেন।শাল্লা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের দামপুর গ্রামের এক দরিদ্র কৃষকের ধান কেটে দেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১ কেদার জামির ধান কেটে দেয় শাল্লা থানার পুলিশের সদস্যরা। এসময় আরো উপস্থিত ছিল শাল্লা থানার এসআই আব্দুল করিমসহ ১০/১২ জন পুলিশ সদস্য।
জানা যায়, আগাম বন্যার পূর্বাভাস ও করোনা পরিস্থিতির কারনে শাল্লায় শ্রমিক সংকট দেখা দেয় আর এ কারনে শ্রমিক পাচ্ছিলেন না কৃষক।এসময়টাতে কৃষকের পাশে গিয়ে দাঁড়িয়েছেন শাল্লা থানা পুলিশ।
শাল্লা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, কৃষকের দুর্দিনে আমরা সব সময় তাদের পাশে থাকব।প্রয়োজনে আমরা আরও কৃষকের ধান কেটে দিব।তাছাড়া আমরা হাওরে ঘুরে ধান কাটা তদারকি করছি এবং কৃষকদের সমাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত ধান কাটার পরামর্শ দিচ্ছি।
এর আগেও করোনা পরিস্থিতি মোকাবিলায় আসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করে শাল্লা থানা পুলিশ।আর এ কারণে উপজেলাজুড়ে প্রশংসায় ভাসছে শাল্লা থানার পুলিশ।