৬:০ ৫ অপরাহ্ণ
Test caption
সিলেট এয়ারপোর্ট এলাকার কাকুয়ারপারে বৃক্ষরোপণ
সিলেট শহরতলী এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড কাকুয়ারপার এলাকায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
গতকাল ২৭ জুন শনিবার বিকেল তিন ঘটিকায় কাকুয়ারপার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন প্রজাতের ফলজ বৃক্ষ রোপণ করা হয় ।
কাকুয়ারপার সড়কে একপাশে বৃক্ষ রোপণ এর আগমুহূর্তে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে এলাকার সবার ব্যবহৃত একমাত্র ছড়ার দীর্ঘদিনের জমানো ঝঞ্জাট পরিস্কার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আশ্রব আলী,সাধারণ সম্পাদক মাস্টার প্রভাত চক্রবর্তী।পঞ্চায়েত কমিটির সিনিয়র সদস্য হলেন নরেন্দ্র গঞ্জু,নজমুল আলম,আব্দুল মতিন।
আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সদস্য বিমল দেবনাথ, শাহজাহান সর্দার,উস্তার আলী মটর, শাহেদ আলী খান, উস্তার আলী,মোহাম্মদ সোহেল রানা,সাংবাদিক এমদাদুল হক সোহাগ, শিশির কুমার দেব, কাঞ্চন লাল দেব, আকবর আলী,কাকুয়ারপার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ অনুপ কুমার দেব, সিনিয়র সহ সভাপতি বাবুল মিয়া,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৃক্ষ রোপণকালে উপস্থিত পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ বলেন, পরিবেশ বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে প্রত্যেকের বাসাবাড়ীতে ও সড়কে বৃক্ষ চারা রোপণ অত্যন্ত জরুরী। একটি সুস্থ, সুন্দর পরিবেশ গঠনে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি গাছের চারা রোপণের বিকল্প নেই।তারা বলেন গাছের চারা যত বেশী লাগানো হবে তত গরমের তাপ কমতে থাকবে।ক্রমান্বয়ে এলাকার ছোট বড় প্রত্যেকটি সড়কে বৃক্ষরোপণ করা হবে।