৩:২০ অপরাহ্ণ
শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে মহানগর ছাত্রলীগ : পররাষ্ট্রমন্ত্রী
সিলেট মহানগর ছাত্রলীগের বর্ধিত সভা
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলার মানুষ, ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম ও নবীন ভোটার তাদের জীবন-কর্ম-নিরাপত্তা-মর্যাদা-সম্পদ-সমৃদ্ধি- স্বাধীনতার স্থায়ী ঠিকানা খুঁজে পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার মাঝে। তাই তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সব অপশক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াবার শপথে বলীয়ান।
তিনি আরো বলেন, শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার শপথ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে সিলেট মহানগর ছাত্রলীগ। তিনি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে নগরীর মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইনে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে অপ্রতিরোধ্য-উন্নত-আত্মমর্যাদাশীল বাংলাদেশের প্রতীক দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রত্যয়দীপ্ত শপথ বাস্তবায়ন ও আগামী ২০ ডিসেম্বর সিলেট আগমন উপলক্ষে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা মহসিন কামরান, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, জাহিদুর সারওয়ার সবুজ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, সেলিনা মোমেন, মহানগর আওয়ামীলীগের সদস্য ইফতার হোসেন পেয়ার, রাহাত তফদার, এমরুল হাসান, জুমাদিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি