রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১১ মার্চ ২০ ২২
১০ :৪৯ অপরাহ্ণ

মরহুম সামাদ চৌধুরীর কবর জিয়ারতে দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ
সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মাহমুদ উস-সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (১১ই মার্চ) বাদ জুম্মা ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের পাশে অবস্থিত সামাদ চৌধুরীর কবর জিয়ারত করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুম মাহমুদ উস- সামাদ চৌধুরীর কবরের পাশে কিছু সময় ফাতেহা পাঠ করেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এসময় দক্ষিণ সুরমা প্রেসক্লাব'র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহেদ আহমদ শান্ত সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ