৪:৫৮ অপরাহ্ণ
সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, কথিত একতরফা নির্বাচনের তফসিলে দেশপ্রেমিক কোন দল ও ব্যক্তি অংশ নেয়নি। জনবিচ্ছিন্ন কতিপয় সুবিধাবাদী দালাল ও নিজদলের ডামি প্রার্থী দিয়ে নির্বাচন জাতির সাথে তামাশার শামিল।
একতরফা প্রহসনের নির্বাচনের নামে জাতির সাথে প্রতারণার ফল হবেনা। ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ৭ জানুয়ারীর নির্বাচনে গণতন্ত্রকামী মানুষ ভোট দিতে যাবেনা।
তিনি মঙ্গলবার দুপুরে বিএনপি কেন্দ্র ঘোষিত অসহযোগ আন্দোলনের সমর্থনে গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব প্রমূখ।