শাবি প্রতিনিধি::
৬:৩৬ অপরাহ্ণ
শাবি’তে মানসিক স্বাস্থ্য’ বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে ‘করোনায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুন) সন্ধ্যা ৭টায় এ প্রোগ্রাম শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে।
সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান।
সহকারী অধ্যাপক প্রিয়াঙ্কা ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তা হিসেবে ছিলেন কনসালট্যান্ট সাইকোলজিস্ট এ্যন্ড ট্রেইনার অব নিউরো লিঙ্গুয়েস্টিক প্রোগ্রামের প্রশিক্ষক মিসেস আন্দালিব মাহমুদ ও শাবি‘র সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম। এসময় তারা মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও করোনাকালীন সময়টাকে শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে ব্যাবহার করতে পারে সম্পর্কে পরমর্শ দেন ।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা যেভাবে তার শিক্ষাজীবন পরিচালনা করতে পছন্দ করে সেভাবে তারা পরিচালনা করবে । করোনাকালীন এই সময়ে সকল কাজে আত্মতুষ্টি খুজে বের করতে হবে। কোন অবস্থাতেই মানসিকভাবে দুর্বল হলে চলবে না ।’ এসময় এধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সমাজকর্ম বিভাগকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাবি শিক্ষক সমিতির সভাপতি ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলসী কুমার দাস, অধ্যাপক ড. একেএম মাহবুবুজ্জামান, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, অধ্যাপক ড. ফয়সাল আহমেদ, অধ্যাপক আমেনা পারভীন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক মো. শফিকুর রহমান চৌধুরী, পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জহিরুল হক। এছাড়া, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলী ওয়াক্কাস, সহযোগী অধ্যাপক মো. আবুুুল কাসেম, সহযোগী অধ্যাপক মো. ফখরুল আলম।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানের সভাপতি, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেন অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ প্রদান করেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি…
বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পুরষ্কার বিতরণ
পথ'রোধ,হু'মকি ও মা'নসিক নি'র্যা'তন: কমলগঞ্জে মৃ.'ত্যুর কাছে হার…
ওসমানীনগরে হ'.ত্যাকা-কে কেন্দ্র করে ৬ পরিবারের বাড়িতে অ'গ্নি'সংযোগ-লু'টপা'টের…
আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী
ঈদকে সামনে রেখে জকিগঞ্জে আইন শৃঙ্খ'লা কমিটির কড়া'কড়ি…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ