রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৪ মে ২০ ২২
১১:১৭ অপরাহ্ণ

আলোকিত গুনীজন এ্যাওয়ার্ড প্রদান

মানবাধিকার গোল্ডেন পিস এ্যাওয়ার্ড পেয়েছেন গোয়াইনঘাট বিআরডিবি সভাপতি লোকমান উদ্দিন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর পক্ষ থেকে একজন আলোকিত গুনীজন হিসেবে এই পদকে ভুষিত হন তিনি। বর্ণাঢ্যঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুদৃশ্য এ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ শ্রম আপিল ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি এম ফারুক।

লোকমান বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৫ম বারের মতো নির্বাচিত সভাপতি হিসেবে সফতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন সফল ব্যবসায়ী ও এলাকার আর্থসামাজিক উন্নয়নে প্রশংসনীয় অবদান রেখে আসছেন। মোঃ তাহির আলী ও জয়তুন বেগম এর দ্বিতীয় সন্তান সফল সমবায়ী লোকমান উদ্দিন ডৌবাড়ী ইউনিয়নের ডাকাতীকান্দি গ্রামের বাসিন্দা।

বর্তমানে উপজেলা সদরে বসবাস করে আসছেন। ছয় সন্তানের জনক লোকমান এক বিবৃতিতে বলেন, এলাকার জনগণের কল্যাণমূলক কাজ করার স্বীকৃতি স্বরূপহিউম্যান রাইটস্ সংগঠন আমাকে পদকে ভুষিত করায় আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শিক্ষনুরাগী লোকমান গোয়াইনঘাট মডেল সরকারী প্রাইমারী স্কুলের নির্বাচিত সভাপতি এবং গোয়াইঘাট হাই স্কুলের এসএমসির অভিবাবক সদস্য হিসেবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি অবিভক্ত লেঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ও প্রতিদ্ধন্দিতা করেছেন। তিনি একজন সফল ব্যবসায়ী এবং প্রথম শ্রেনীর ঠিকাদার। তিনি আগামী দিনে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ