রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৭ এপ্রিল ২০ ২২
২:৩৯ পূর্বাহ্ণ

ব্যারিস্টার সালামের উদ্যোগে দক্ষিণ সুরমায় শাড়ি লুঙ্গি বিতরণ

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় নারী পুরুষদের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ব্যারিষ্টার সালামের দক্ষিণ সুরমার রায়বানস্থ গ্রামের বাড়িতে শাড়ি লুঙ্গি বিতরণ করেন তার বড় ভাই ও সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আজাদ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রণি, সদস্য সচিব মকসুদুল করিম নুহেল, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল ইসলাম রাসেল, যুগ্ন সম্পাদক জুবায়ের আহমদ লিলু, সিলাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ, জেলা ছাত্রদল নেতা আবিদ নুর, যুবদল নেতা পারভেজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ