রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৩ মার্চ ২০ ২২
৯:৩০ অপরাহ্ণ

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ৪ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে নগদ ২ লক্ষ টাকা আর্থিক অনুদান ও ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এর অন্তর্ভূক্ত বিভিন্ন শ্রমিক উপ কমিটির মৃত্যুবরণকারী ৪ পরিবারের প্রতিটি শ্রমিক পরিবারকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হলি আরবান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর দিলোয়ার হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের কার্যকরী সভাপতি রনু মিয়া, সহ সভাপতি জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য সাহেদ আহমদ, মকবুল হোসেন বাদল ও শাহ রিপন প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন বেসিক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- এর আগে ইউনিয়নের পক্ষ থেকে মৃত্যুবরণকারী প্রায় ২৮ টি পরিবহন শ্রমিক পরিবারের মাঝে কয়েক ধাপে নগদ ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। এই আর্থিক অনুদান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। ভবিষ্যতে আরো শ্রমিক পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদানের পরিকল্পনা ইউনিয়নের রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনতাসির আলী বলেন, পরিবহন শ্রমিকরাও আমাদের স্বজন। তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তাদের বিপদে আপদে আমাদের এগিয়ে আসা উচিত। সরকার ও বিত্তবানদের সহযোগিতা পেলে অবহেলিত শ্রমিকরা একটু সুখী জীবনযাপন করতে পারবে। তাদের সন্তানরাও লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করছে। তাদেরকে অনুপ্রাণিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আর্থিক অনুদানের মাধ্যমে মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবার উপকৃত হবে। আর সংবর্ধনার ফলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ