১:২১ পূর্বাহ্ণ
ওসমানীনগরে ৫শতাধিক বানবাসি মানুষের মধ্যে মোরগ পোলাও বিতরণ
সিলেটের ওসমানীনগরে বন্যায় আক্রান্ত ৫শাধিক মানুষের মাঝে মোরগ পোলাও বিতরণ করা হয়েছে। ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবে সভাপতি জুবেল আহমদ সেকেল ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমি দম্পতি পরিবারের পক্ষ থেকে গত শুক্রবার রান্না করা খাবার বিতরণ করা হয়।
উপজেলার গোয়ালাবাজার ইউপির ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের ২শতাধিক, কলারাইবাজার, সাদিপুর ইউপির শেরপুর এলাকা, ইব্রাহিমপুর, ধরখা ও ইব্রাহিমপুর সরকারি প্রাথমকি বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় আরো ৩শতাধিক রান্না করা খাবার বিতরণ করেন সাংবাদিক জুবেল আহমদ সেকেল ও তার সহধর্মীনি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমি।
খাবার বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহ জামাল আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সদস্য দৈনিক মানবজমিন প্রত্রিকার প্রতিনিধি জয়নাল আবেদীন, ইউপি সদস্য পারুল বেগম ও ইউপি সদস্য শাহিন মিয়া।