১:৩৬ পূর্বাহ্ণ
লতিফিয়া কারী সোসাইটি দক্ষিণ সুরমা উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন
শামছুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ(র.) এর সবচেয়ে বড় খেদমত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট যার মাধ্যমে সারা বিশ্বে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ ভাবে শেখানো হয়।উক্ত ট্রাস্টের শিক্ষক দের নিয়ে লতিফিয়া কারী সোসাইটি গঠন করা হয়।
লতিফিয়া কারী সোসাইটি দক্ষিণ সুরমা উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয় গতকাল ১২ জুন ২০২২- সিলেট- চন্ডিপুলস্থ " শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে আল্লাম জ.উ.ম আব্দুল মুনইম সভাপতিত্তে ও প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মুহাম্মদ গুফরান আহমদ চৌধুরী ফুলতলী উপস্থিতিতে এবং সহকারী নির্বাচন কমিশনার মাওঃ মোঃ জিল্লুর রহমান ও মাওঃ জসিম উদ্দিন সাহেবদ্বয়ের সহযোগিতায় কাউন্সিল সম্পন্ন হয়।
মাওলানা জ.উ.ম আব্দুল মুনইম কে সভাপতি ও মাওঃ মোঃ ইউনুছ আলীকে সেক্রেটারী নিযুক্ত করে কার্যকরি কমিটি, গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন- সহ সভাপতি মাওঃ কামাল উদ্দিন ও মাওঃ জয়নাল আবেদীন, সহ সেক্রটারী মাওঃ মোঃ ইব্রাহিম আরিফ, সহ সেক্রেটারী মাওঃ আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক মাওঃ ফয়ছল আহমদ, কোষাধ্যক্ষ মাওঃ নুরুল হুদা শামীম, প্রচার সম্পাদক-হাঃ আব্দুর রাজ্জাক সাজু, সদস্য/ইউপি প্রতিনিধি মাওঃ মফিজুর রহমান, হাঃ আব্দুর রহিম, ক্বারী আনোয়ার হুসাইন, মাওঃ কাসিমুল হক্ব, হাঃ আব্দুল জলিল, মাওঃ আবুবকর, হাঃ আব্দুল মুমিন সবুজ, মাওঃ ছিদ্দিকুর রহমান, মাওঃ শামিনুল হক্ব, মাওঃ নাজিম উদ্দিন।