রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৯ এপ্রিল ২০ ২২
৯:৪৩ অপরাহ্ণ

জালালপুর ও লালাবাজারে জাপা নেতা আতিকের খাদ্য সামগ্রী বিতরণ
জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে দক্ষিণ সুরমার জালালপুর, লালাবাজার ও মোগালাবাজারে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার পৃথক পৃথকভাবে এসব ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আলহাজ্ব আতিকুর রহমান আতিকের বিশেষ সহকারী ফকির হুমায়ুন কবির, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ হাবিবুর রহমান ছুফন, সেক্রেটারী ময়নুল ইসলাম মিলন, মোগলাবাজার থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছানাউল হক ছানা, সদস্য আতিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ন আহ্বায়ক হাসান আহমদ, জাপা নেতা ফয়জুল ইসলাম গেদুল, শাহেদ আহমদ, সাবেল আহমদ, রফছার আহমদ, নজরুল ইসলাম, জুয়েল আহমদ, রমজান আলী, আমির আলী, ফয়েজ আহমদ, খলিলুর রহমান, সানুর মিয়া, মঈন উদ্দিন প্রমুখ। উল্লেখ্য আলহাজ্ব আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে সিলেট ৩ আসনের সবগুলো ইউনিয়নের কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ