৬:৩৪ অপরাহ্ণ
অসহযোগ আন্দোলনের সমর্থনে সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে বিএনপি কেন্দ্র ঘোষিত অসহযোগ আন্দোলনের সমর্থনে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সিলেট মহানগর বিএনরি উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
বুধবার দিনভর সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর নেতৃত্বে নগরীর আম্বরখানা, খাসদবির, ইলেকট্রিক সাপ্লাই, বড়বাজারসহ বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, ৪নং ওর্য়াড বিএনপির সভাপতি মিজান আহমদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, ৪নং ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওর্য়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান মাছুম, প্রচার সম্পাদক রায়হান উদদীন রাজু, সহ যুব বিষয়ক সম্পাদক শামিম আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক রুহেল উদ্দিন, বিএনপি নেতা আবদুল করিম ও মোহাম্মদ আলী প্রমূখ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। তারা রাষ্ট্রের টাকা খরচ করে নিজ দলের ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের নামে তামাশা শুরু করেছে। জনগণ সরকারের এই তামাশার নির্বাচনে অংশ নিবেনা।
গণতন্ত্রকামী মানুষ ৭ জানুয়ারী ভোটকেন্দ্রে না গিয়ে সরকারের প্রহসনের নির্বাচনকে বর্জন করতে প্রস্তুত রয়েছে। জনদাবীর প্রতি সম্মান দেখিয়ে ফরমায়েসী তফসিল বাতিল করে সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় জনতার তীব্র আন্দোলনে বাকশালী সরকারকে বিদায় করা হবে।-বিজ্ঞপ্তি