বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৭ ফেব্রুয়ারী ২০ ২১
৯:২৫ অপরাহ্ণ

কমলগঞ্জে প্রথম টিকা নিলেন চিকিৎসক সৌমিত্র

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথম টিকা গ্রহন করলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌমিত্র সিনহা। রোববার দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা গ্রহন উদ্বোধন করলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় টিকাদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

টিকা গ্রহন করে অনুভূতি প্রকাশ করে ডা. সৌমিত্র সিনহা বলেন, তিনি করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থেকে সুস্থ্য হয়েছিলেন। যেহেতু দেশে টিকা এসেছে এবং সরকারি উদ্যোগে টিকা প্রয়োগ শুরু হয়েছে তাই বিধি মোতাবেক তিনি নিবন্ধন করেই প্রথম টিকা নিলেন। এতে তার খুবই ভালো লাগছে। করোনায় আক্রান্ত হয়েছিলেন আবার প্রথমেই এ উপজেলায় তিনি টিকা নিলেন। শমশেরনগর থেকে টিকা গ্রহনে ছেলেকে নিয়ে স্বস্ত্রীক এসেছিলেন বৃদ্ধ শহিদ উদ্দীন চৌধুরী।

তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, সরকারি উদ্যোগে টিকা আসার পরও অনেকের মাঝে ভীতি কাজ করছে। তবে টিকা নিয়ে তারা ও স্ত্রীর আনন্দ লাগছে। তিনি আরও বলেন, করোনার টিকা গ্রহন ভীতির নয় আনন্দের বিষয়। সকালে টিকা কার্যক্রমের কার্যক্রম উদ্বোধন শেষে সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ বলেন, করোনা প্রতিরোধে প্রধান মন্ত্রীর নেতেৃত্বে দৃঢ় পদক্ষেপ গ্রহন করা হয় শুরু থেকেই। তাই বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। তিনিও ঢাকায় করোনা আক্রান্ত হয়েছিলেন উল্লেখ করে বলেন, যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশে টিকা আনা হয়েছে এবং সরকারি উদ্যোগে টিকাদান শুরু হয়েছে সেহেতু নিবন্ধন করে সবাইকে টিকা গ্রহন করা উচিত।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ