১২:৫৭ অপরাহ্ণ
নবীগঞ্জে জাতীয় শোক দিবস পালিত
জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নবীগঞ্জে অনলাইন আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে জুমের মাধ্যমে আলোচনা সভা অনুস্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। অন্যান্যদের মধ্যে যোগদান করেন- উপজেলা ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুজিবুর রহমান কাজল, শিক্ষা কর্মকর্তা সাদেক খাঁন, নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সফর আলী, কৃষি অফিসার মাকসুদুল আলম, হিন্দু বৈদ্ধ্য ঐক্য খিষ্ট্রান পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বিপুল চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, জাবেদুল আলম চৌধুরী সাজু, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান, গীতা পাঠ করেন বিপুল চক্রবর্ত্তী। পরে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাওনয়াজ মিলাদ গাজীর অনুমতিক্রমে যুবঋন এবং অনলাইন সাংস্কৃতিক, কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ১ম, ২য়, ৩য় স্থানে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান ও বৃক্ষরোপন করা হয়। এ ছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন, নবীগঞ্জ পৌরসভা,মরহুম ফরিদ গাজী স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।