শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৩ জুন ২০ ২২
১১:৪৭ অপরাহ্ণ

দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে ব্যারিস্টার সালাম বিবি ট্রাষ্টের খাদ্য সহায়তা

দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকা এবং আশ্রয়কেন্দ্রে বৃহস্পতিবার দিনভর বিবি ট্রাষ্ট ও বিএনপি'র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামের উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার ও ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যা যতদিন থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাষ্টের অন্যতম পরিচালক সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাবিবুর রহমান।

ত্রাণ ও খাবার বিতরনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, সদস্য সচিব মকসুদুল করিম নুহেল, জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল ইসলাম রাসেল, যুগ্ন সম্পাদক জুবায়ের আহমদ লিলু, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাওসার আহমদ নামর, দক্ষিন সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

ফেঞ্চুগঞ্জে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মুয়াজ্জিন হুসেন সাহেদ, সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মকুল, দুর্যোগ বিষয়ক সম্পাদক হুসাইন আল সালেহী পাপন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হুসেন, সদস্য সচিব তপু আহমদ খান যুগ্ন আহবায়ক আক্তার হুসেন ময়না, যুগ্ন আহবায়ক ওলিদ হাসান সেন্টু, সিনিয়র সদস্য গোলাম এহিয়া খান, যুবদলের যুগ্ন আহবায়ক আতিক আহমদ চৌধুরী, সেচ্চাসেবক দলের সদস্য শেখ মামুন, কাওসার আহমদ, বাবলা আহমদ, শেখ আরফিন আহমদ শুভ, যুবদল নেতা আবুল হুসাইন সেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ