মঙ্গলবার, আগস্ট ১৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৭ আগস্ট ২০ ২৬
৯:২৫ অপরাহ্ণ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: বুধবার র‍্যালি

৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আজ সোমবার রাতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা উপশহর অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সরোয়ার রেজা, এমদাদ বক্স,কায়সান মাহমুদ সুমন, জাহাঙ্গীর মিয়া, আহবায়ক কমিটির সদস্য মিছবাউর রহমান, সেলিম আহমদ, প্রভাষক মাকসুদ আলম, নুরুল ইসলাম রুহুল, আায়াত আলী প্রিন্স, দিহান আহমদ হারুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জুনেদ আহমদ জামাল, সেফুল আহমদ, আজাদ আহমদ, জাভেল আহমদ, মিজান আহমদ, রিপন আহমদ প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয় ১৯ আগষ্ট বুধবার বেলা ৪ ঘটিকার সময় রেজিস্ট্রারি মাঠ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‍্যালি। এতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ