বিজ্ঞপ্তি
১:৩৬ অপরাহ্ণ
উপজেলা পরিষদ নির্বাচনের পরপরই সিলেটে কমিটি গঠনের কাজ শুরু করবে আওয়ামীলীগ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের পরপরই মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙ্গে নতুন কমিটি গঠনের কাজ শুরু করবে সিলেট জেলা আওয়ামীলীগ। এমনটি জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
তিনি বলেন, সবগুলো উপজেলার নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো গঠনের নির্দেশ দেয়া হবে। যে উপজেলার সবগুলো ইউনিয়ন কমিটি গঠন করা সম্পন্ন হবে সে উপজেলা থেকেই শুরু হবে কমিটি গঠনের কাজ। জেলার ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নেতৃবৃন্দকে ওয়ার্ড পর্যায় থেকে ইতিমধ্যে কমিটি গঠনের এমন নির্দেশ দিয়েছে জেলা আওয়ামীলীগ।
এক্ষত্রে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটিগুলো ভেঙ্গে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। ৫ অথবা ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে ৩ মাসের মধ্যে সম্মেলনের সময় দেয়া হবে বলে জানা গেছে। তবে নতুন কমিটিতে যারা আসবেন তাদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন মুখ দেখা যেতে পারে। দীর্ঘ দিন যারা কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছিলেন তাদেরকে উপদেষ্টা করা হতে পারে বলেও জানা গেছে। কমিটি গঠনের এমন সংবাদে তোলজোড় শুরু হয়েছে ক্ষমতাসীন এই দলে। কমিটিতে আসতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন আগ্রহীরা।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
দলদলী যুব সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে…
‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ…
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে…
গোলাপগঞ্জে এমপি এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা
ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে উৎসবমুখর…
ছাত্রদল নেতা আফজাল হোসেনের পিতার ইন্তে'কালে মন্ত্রী আরিফুল…
দক্ষিণ সুরমা সরকারি কলেজে নবীনবরণ উৎসব
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন…
সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে--ডা. শফিকুর রহমান…
ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ