৩:৩৭ অপরাহ্ণ
ফাইল ছবি
প্রযুক্তির ফাঁ'দে ধরা পড়লো জুনায়েদ হ'ত্যার দুই আ'সামি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত কিশোর জুনায়েদ হ'ত্যা মা'মলায় দুই আ'সামিকে গ্রে'প্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভি'যানে তাদের আ'টক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ভূনবীর ইউনিয়নের বাসিন্দা মো. ছুরুত আলীর ছেলে মারুফ এবং তোরাব মিয়ার ছেলে জুয়েল মিয়া। তারা উভয়েই একই গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রে'প্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ'ত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হয়নি। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, গ্রে'প্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আ'সামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত শুক্রবার (২৭ মার্চ) কিশোর জুনায়েদ নিখোঁজ হয়।
পরে রবিবার (২৯ মার্চ) উপজেলার বাদেআলিশা গ্রামের কামারপাড়া এলাকা থেকে তার ম'রদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।