৯:২৪ অপরাহ্ণ
কমলগঞ্জে ৫৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিট অফিস ও ওয়াচার সেড'র উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেট বন বিভাগের আওতাধীন রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিট অফিস ও ওয়াচার সেড উদ্বোধন করেছেন প্রধান বন সংরক্ষক।
জানা যায়, জলবায়ু পরিবর্তন ও বিরুপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পূনঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে আদমপুর বন বিট অফিস ও প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ওয়াচার সেড বুধবার (৯ নভেম্বর) দুপুর ২টায় প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এ দুটির উদ্বোধন করেন।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্টানে সহকারী বন সংরক্ষক জি এম আবু বকর সিদ্দিক,সহকারী বন সংরক্ষক (রেঞ্জ কর্মকর্তা -রাজকান্দি রেঞ্জ) মো. নাজমুল আলম। আদমপুর বন বিট এলাকার উপকারভোগীরা সহ স্থানীয় বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
বিট অফিস ও ওয়াচার সেড উদ্বোধন শেষে অনুষ্টানের প্রধান অতিথি প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী নিজ হাতে বিট অফিসের আঙ্গিনায় “গোলাপজাম” গাছের চারা রোপন করেন। পরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়।
এছাড়া প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সুফল এবং জলবায়ু পরিবর্তন ও বিরুপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পূনঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নাসার্রী এবং ২০১৯-২০ সাল হতে ২০২১-২২ সালের রোপীত বিভিন্ন বন বাগান এলাকা পরিদর্শন করেন।