শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ আগস্ট ২০ ২০
১১:০ ৪ পূর্বাহ্ণ

নবীগঞ্জের ইনাতগঞ্জে  হত্যা মামলার আসামীসহ  ২জন গ্রেফতার

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে হত্যা মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ি।

গ্রেফতাকৃত আসামীরা হলো  হত্যা মামলার আসামী উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামের ফয়েজ মিয়ার পুত্র জুনু মিয়া(৪০) ও জিআর একাধিক মামলার আসামী দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের রানু সরকারের পুত্র সুমন সরকার(৩৫)।

গত বুধবার রাতে ইনাতগঞ্জ ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁনের দিক নির্দেশনায় এসআই শাহজাহান এর নেতৃত্ব একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।

ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,যাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে এবং মাদক কারবারীসহ যারা অপরাধের সাথে জড়িত তাদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা। এ ব্যাপারে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ