আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
১২:২১ পূর্বাহ্ণ
ইউপি নির্বাচন: ভোটের দিনে সাধারণ ছুটি না থাকায় বিপাকে চা শ্রমিকরা
৫ম ধাপে ৫ জানুয়ারী বুধবার কমলগঞ্জের ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হলেও এবার থাকছে না চা শ্রমিকদের সাধারণ ছুটি। ফলে চা বাগানের চা শ্রমিক ভোটাররা পড়েছেন চরম বিপাকে। কমলগঞ্জের ২২টি চা বাগানের ভোট নিয়ে শক্তিশালী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। বুধবার চা শ্রমিকরা নিজেদের নির্ধারিত ছুটি থেকে ভোটের দিন ছুটি নিতে পারবেন বলে চা বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান। আগামীকাল বুধবার ৫ জানুয়ারী পঞ্চম ধাপে সারাদেশের মত কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার মোট ১৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২২টি চা বাগানের প্রায় ৪০ হাজার ভোটার ভোট প্রদান করবে। তবে এবারই প্রথম ভোটের দিন ছুটি থাকছে না বাগানগুলো। ফলে এদিন সকল সরকারি, বেসরকারি অফিসের মত চা বাগানগুলো খোলা থাকবে। এমতাবস্থায় চা শ্রমিক ভোটারদের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে বলে চা শ্রমকি নেতৃবৃন্দরা জানান। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির (আঞ্চলিক) কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক নির্মলদাশ পাইনকা বলেন, ‘এ অবস্থায় চা শ্রমিকরা ভোটাররা চিন্তায় পড়ে গেছেন। তারা যদি আর্নলীভ নেন তা হলে পরে সাপ্তাহিত ছুটির দিন কাজ করতে হবে। এটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে।’ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রাম ভজন কৈরী বলেন, ‘কমলগঞ্জে ২২টি চা বাগানে ৩৫ থেকে ৪০ হাজার ভোটার রয়েছে। সাধারণ ছুটি না হলে সব চা শ্রমিক নিজেদের নির্ধারিত ছুটি থেকে একদিনের ছুটি নিয়ে ভোট দিবে কিনা তা নিয়ে তারা চিন্তিত। তারা আর্নলীভ নিলে আবার পরে কাজ করে তা পুষিয়ে দিতে হবে। এতে কিছুটা হলেও এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব ফেলতে পারে। বিদেশী কোম্পানী ডানকান বাদ্রার্সের মালিকানাধীন আলীনগর চা বাগান ব্যবস্থাপক হাবিব আহমেদ চৌধুরী বলেন, সরকার যেহেতু সাধারণ ছুটি ঘোষণা করেনি তাই ভোটের দিন চা শ্রমিকরা একদিনের আর্নলীভ নিয়ে ভোট দিতে পারবে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ছুটি নেই। এদিন ব্যাংকসহ সকল অফিস খোলা থাকবে। যারা ভোট গ্রহনের দায়িত্ব পালন করবেন তারা ব্যতীত বাকি কর্মচারীরা অফিস করবেন। এ অবস্থায় চা বাগানেও সাধারণ ছুটি নেই। চা বাগানে তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ভোটের ছুটি নিতে হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ