সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১১ জুলাই ২০ ২৫
৯:৫৪ অপরাহ্ণ

সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে খেলাফত মজলিস এর প্রার্থীতা ঘোষণা

সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে প্রার্থীতা ঘোষণা করেছে খেলাফত মজলিস। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইসলামী দলগুলোকে নিয়ে একটি কার্যকর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

এটি বাস্তবায়িত হলে আসন প্রতি ইসলামী দলগুলোর একক প্রার্থী থাকবে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না বলেও উল্লেখ করেন।

নির্বাচনের আগে ফ্যাসিস্ট রেজিমের বিচার দৃশ্যমান করা ও জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

পিআর প্রসঙ্গে তিনি বলেন, দলীয়ভাবে তারা এখনো এটিকে সমর্থন করেননি: তবে, ব্যক্তিগতভাবে তিনি এটাকে সমর্থন করেন।

বিশ্বের বিভিন্ন দেশে পিআর চালু আছে। দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলংকা ও নেপালেও এ পদ্ধতি চালু আছে। বিদ্যমান পরিস্থিতিতে আমাদের দেশে পিআর চালুর সুবিধা এবং অসুবিধা দুটোই আছে বলে তিনি মন্তব্য করেন।

সিলেট বিভাগের ১৯ টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমীর মাওলানা আব্দুল বাসিদ আজাদ, দলের প্রতিষ্ঠাতা মহাসচিব বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান, নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন,যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা: এ এ তাওসীফসহ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা মহাসচিব বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। তারা হচ্ছেন-সুনামগঞ্জ-১ এডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ মাওলানা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ হাফিজ মাওলানা আবদুল কাদির, সিলেট-১ হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ মুহাম্মদ মুনতাসির আলী (দলের যুগ্ম মহাসচিব), সিলেট-৩ মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ শায়খ আলী হাসান ওসামা, মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫ মুফতী আবুল হাসান, সিলেট-৬ মাওলানা সাদিকুর রহমান, মৌলভীবাজার-১ মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার-৪ মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ, হবিগঞ্জ-১ মাওলানা আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ মাওলানা আবদুল বাসিত আজাদ (দলের আমীর), হবিগঞ্জ-৩ এডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ ড. আহমদ আবদুল কাদের (দলের মহাসচিব)। সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ বলেন, বাতিলের বিরুদ্ধে সমস্ত মুসলমানদের ঐক্য প্রয়োজন। খেলাফত প্রতিষ্ঠায় গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ