১১:৫৮ অপরাহ্ণ
মাহে রামাদান ছড়িয়ে দেয় রহমত, মাগফিরাত ও মুক্তির অমিয় বার্তা: শেখ আলী হায়দার
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ আলী হায়দার বলেন, আমাদের সর্বদা আল্লাহর রহমতের প্রয়োজন। আল্লাহর রহমত কারও অনুকূলে না থাকলে জীবনে ধ্বংস অনিবার্য। যারাই সফলকাম হয়েছেন সবাই আল্লাহর রহমতপ্রাপ্ত। রামাদান মাস আমাদেরকে আল্লাহর রহমত লাভে অনন্য সুযোগ সৃষ্টি করে দেয়। এই মাসে আমরা বেশি বেশি করে তাওবা, ইস্তিগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি।
এই পবিত্র মাসে রব্বে করীম তাঁর অফুরন্ত রহমত ও শান্তির বারিধারা বর্ষণ করে অসংখ্য অগণিত গোনাহগার বান্দাদের ক্ষমা করে দেন। মুক্তির সুসংবাদ পৌঁছে দেন মুমিনের দুয়ারে দুয়ারে। সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি ও পবিত্রতা অর্জন করে। এই মাস রহমত, মাগফিরাত ও মুক্তির অমিয় বার্তা ছড়িয়ে দেয়।
তিনি ৩০ মার্চ, বুধবার বিকেলে সিলেট উপশহরস্থ শাহজালাল মডেল মাদরাসার কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড শাখা আয়োজিত পবিত্র মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি এস এম জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাওছার হামিদ সাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর অফিস সম্পাদক মাহবুবুর রহমান ও সহ-প্রশিক্ষণ সম্পাদক এফ কে জুনেদ আহমদ। শাখা অর্থ সম্পাদক তানভীর হোসাইনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি শাহ কাউছার আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক তাহমিদ খান মারজান, অফিস সম্পাদক আব্দুল মজিদ খালেদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মারজান আহমদ, সদস্য রাশেদ আহমদ, ত্বাকি আমান, দি কুরআনিক হোম শাখা সভাপতি জাবেদ হোসেন প্রমুখ।